দীর্ঘ আট বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

৮ বছর পর ফিরে বেবি নাজনীন বললেন, ‘রাজনীতির সঙ্গেই আছি’

দীর্ঘ আট বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বললেন, ‘রাজনীতির সঙ্গেই আছি’

রোববার সকালে বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মী ও বিএনপির কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন বেবী নাজনীন। এ সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির একদল কর্মী। তবে তাদের কারো হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবী নাজনীন।

তিনি জানিয়েছেন, “ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট। তাদের উদ্দেশে তিনি বলেছেন, আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি।”

বেবী নাজনীন বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভাইবোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।

গণঅভ্যুত্থানের উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্রজনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সাবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। প্রবাসজীবনে তিনি যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আয়োজনে বাংলা গান গেয়েছেন।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন এই শিল্পী। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে সমাদর করে তাকে ব্লাক ডাইমন্ড বলে অভিহিত করা হয়।


  অনলাইন ডেস্ক: ১১ নভেম্বর, ২০২৪

Post a Comment

0 Comments